GuidePedia

0
বগুড়ার সারিয়াকান্দিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২ শ মিটার নদীগর্ভে বিলীন হয়েছে। ফলে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে করে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বৃহস্পতিবার গভীর রাতে রহদহ এলাকায় বাঁধটি ধসে যায়। পানি উন্নয়ন বোর্ডর নির্বাহি প্রকৌশলী নুরুল ইসলাম সরকার বলেন, মঙ্গলবার থেকে যমুনা
য় আবারও পানি বৃদ্ধি পেতে থাকে। এ কারণেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি রক্ষা করা যায়নি।  ফলে ৩৫ গ্রামে নতুন করে পানি ঢুকতে শুরু করেছে। কমপক্ষে ৪২ হাজার ৮ শ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ঘরের মধ্য মাচা তৈরি করে বসবাস করছেন অনেকে। এসব পানিবন্দি অধিকাংশ মানুষের কাছে সরকারি বা বেসরকারি কোনো ত্রাণ পৌছেনি। ফলে বন্যার্তদের দুর্ভোগ বেড়েই চলেছে।

Post a Comment

 
Top