GuidePedia

0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। রোববার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের আয়োজিত শোক দিবসের সমাবেশে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ছাত্রনেতা হিসেবে রাজনীতি শুরু করেন বঙ্গবন্ধু। বাংলাকে রাষ্ট্রভাষা করতে ১৯৪৮ সালে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। বাঙ্গালি জাতির স্বাধীনতা অর্জনের যে কোনো আন্দোলনে ছাত্রলীগের অবদান ছিল। আর তাই বঙ্গবন্ধু বলেছিলেন, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। এ সময় প্রধানমন্ত্রী ছাত্রলীগের সদস্য হিসেবে নিজের স্মৃতিচারণ করে বলেন, আমারও ছাত্রলীগের সদস্য হিসেবে রাজনীতিতে হাতেখড়ি। ছাত্রলীগের কর্মী হিসেবে কাজ করেছি । তিনি আরও বলেন, বাংলাদেশের প্রাপ্তির পেছনে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের ভূমিকা রয়েছে।  বঙ্গবন্ধুর প্রত্যেকটি কাজের পেছনে অনুপ্রেরণাদাত্রী হিসেবে কাজ করতেন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব। রোববার বিকেল সাড়ে চারটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশে উপস্থিত হন। সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছেন।

Post a Comment

 
Top