ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা সিরিয়ার ২৫০ সেনাকে হত্যা করেছে। রাকা প্রদেশের একটি বিমান ঘাঁটি দখলের পর এ হত্যাযজ্ঞে মেতে ওঠে জঙ্গিরা। বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশিত একটি ভিডিও চিত্র থেকে এ তথ্য জানা গেছে। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। আইএসের একজন জঙ্গি ভিডি
ওর সত্যতা নিশ্চিত করেছে। ভিডিও চিত্রে দেখা যায়, মাটিতে উপুড় করে রাখা হয়েছে সারিবদ্ধ লাশ। কৌপিন ছাড়া তাদের শরীরে কোনো পোশাক নেই। সারিবদ্ধ লাশ বেশ কয়েক মিটারজুড়ে ফেলানো রয়েছে। ভিডিওতে আরো একটি লাশের সারি ওই স্থানের পাশে দেখানো হয়েছে। তবে নিরপেক্ষ মাধ্যমে ভিডিওর সত্যতা নিশ্চিত করা যায়নি বলে রয়টার্স জানিয়েছে। ভিডিও চিত্রের ক্যাপশনে লাশের সংখ্যা বলা হয়েছে ২৫০টি। ইন্টারনেটের মাধ্যমে রাকা থেকে আইএসের এক জঙ্গি রয়টার্সকে জানিয়েছে, ‘হ্যাঁ, আমরা তাদের হত্যা করেছি।’ তবে সিরিয়ায় যুদ্ধ পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, খুন হওয়া সৈন্যের সংখ্যা ১২০ জনের কম নয়। এদিকে আইএসের অবস্থান লক্ষ করে মার্কিন বিমান হামলা অব্যাহত থাকলেও জঙ্গিরা তাদের তৎপরতা চালিয়েই যাচ্ছে।
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment