দেশীয় স্বনামধন্য ব্র্যান্ড ও দেশের শীর্ষ ক্রীড়া পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৪দিন ব্যাপী ‘ওয়ালটন রেফ্রিজারেটর জাতীয় ১৩তম ইন্টারমেডিয়েট পুরুষ ও ১ম মহিলা জুনিয়র বক্সিং প্রতিযোগিতা।’বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এবারের প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা দল, সার্ভিসেস দল ও বিভিন্ন ক্লাব থেকে ইন্টারমিডিয়েট পুরুষ বিভাগে ৮৬জন এবং মহিলা জুনিয়র বিভাগে ৩০জনসহ মোট ১১৬
জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। বৃহস্পতিবার সকালে পল্টনস্ত মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়াঙ্গনের সফল আলোকিত ব্যক্তিত্ব ও আর.বি. গ্রুপের এডিশনাল ডিরেক্টর ও হেড অব গেমস এন্ড স্পোর্টস এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), ওয়ালটনের স্পোর্টস অ্যাম্বাসেডর মিস জোবেরা রহমান লিনু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেডারেশনের সহসভাপতি ডিআইজি শেখ মো. মারুফ হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস খানসহ অন্যান্যরা। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে ছেলেদের ৪৬, ৪৯, ৫২, ৫৬, ৬০ ও ৬৯ কেজি ওজন শ্রেণিতে এবং মহিলা জুনিয়র বিভাগে ৩৬, ৪০, ৪৫, ৫০ ও ৫৫ কেজি ওজন শ্রেণির প্রিলিমিনারী পর্বের খেলা অনুষ্ঠিত হয়।
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment