জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট। ট্র্যাকে ঝড় তুলেছেন অসংখ্য বার। শুধু তাই নয় ছয় ছয় বার অলিম্পিকে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বারের মতো ২০০ মিটার দৌড়ের শিরোপা জিতেছেন বিশ্বের দ্রুততম মানব। ২০০৮ ও ২০১২ সালের অলিম্পিকে ১০০ মিটার ২০০ মিটার ও ৪ গুণিতক ১০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন ২৬ বছর বয়সী এই গতিদানব। ২০০৯ সালে বার্লিন চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ২০০ মিটার ও ৪ গুণিতক ১০০ মিটার দৌড়ে সোনা পেয়েছেন তিনি। ১৯.৬৬ সেকেন্ড সময় নিয়ে গত দুই অলিম্পিক ও দুই বিশ্ব চ্যাম্পিয়নশিপে এ ইভেন্টে সোনা জেতেন। আর এই গতিমানবকে চ্যালেঞ্জ জানিয়েছেন এক বৃদ্ধ! নাম তার হিদেকিচি মিয়াজাকি।
তিনি জাপানের নাগরিক। বয়স তেমন বেশি নয়, ১০৩ বছর! বোল্টের চেয়ে ৭৫ বছরের বড়। বয়সে বুড়িয়ে গেলেও বোল্টের থেকে সাহসের দিক থেকে এগিয়ে আছেন এই বৃদ্ধ। তার পেশাদারী ক্যারিয়ার শুরু করেছেন মাত্র ৯২ বছর বয়সে! জাপানের মিয়াজাকি দৌড় প্রতিযোগিতায় তার ক্যারিয়ারের পথচলা। জাপানে প্রতি বছর অনুষ্ঠিত হয় বৃদ্ধদের দৌড় প্রতিযোগিতা। ২০১০ সালে শতবর্ষীদের ক্যাটাগরিতে প্রথম হয়েছিলেন মিয়াজাকি। শতবর্ষীদের মধ্যে সবচেয়ে কম সময়ে (২৩.৮২ সেকেন্ড) দৌড় শেষ করার বিশ্বরেকর্ডটি কিন্তু মিয়াজাকির দখলেই। এ জন্য জাপানে তিনি ‘গোল্ডেন বোল্ট’ নামে পরিচিত। বয়স তার বাধা নয়। মানসিক শক্তিই তাকে এগিয়ে রাখছে। বোল্টকে হারানোর ক্ষমতা থাক বা না থাক ‘বুড়ো’ বয়সে বিশ্বসেরা বোল্টকে চ্যালেঞ্জ জানোনোটাই বা কম কিসে। এখন দেখার বিষয় বোল্ট এই চ্যালেঞ্জকে কিভাবে গ্রহণ করেন।
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment