GuidePedia

0
বিনোদন ॥ আমার বার্তা ডেক্স॥
বেশ আগেই পর্নো তারকার খেতাব ঝেড়ে ফেলেছেন সানি লিওন। তিনি এখন বলিউডের নিয়মিত মুখ। তবে এক ভারতীয় নির্মাতা প্রাক্তন এই পর্নো তারকাকে নিয়েই প্রাপ্তবয়স্কদের জন্য সিনেমা তৈরি করতে চান। আর এজন্য তিনি সানিকে ৫০ কোটি রুপি দিতেও প্রস্তুত আছেন। শোনা যাচ্ছে, সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করা নিমফোম্যানিয়াক ছবির একটা ভারতীয় ভার্সন তৈরির পরিকল্পনা নিয়েছেন তিনি। আর এই ছবির জন্য তার প্রথম পছন্দ সানি।

জানা গেছে, আপাতভাবে এটা একটা এরোটিক ছবি, যাতে বেশ কিছু অ্যাডাল্ট কনটেন্ট রয়েছে। তবে দুঃখের বিষয়, এ খবর পড়ে ভারতীয়দের খুব বেশি উৎসাহিত হওয়ার সুযোগ নেই। কারণ ভারতে তৈরি হলেও এর মূল ভার্সনটা ভারত বাদ দিয়ে বাকি দুনিয়ায় মুক্তি পাবে। ভারতে ছবিটি মুক্তি পাবে সেন্সরের মর্জিমতোই। 

রাগিণী এমএমএস-এর নায়িকাকে ছবিতে নেওয়ার জন্য তার স্বামী তথা ম্যানেজার ড্যানিয়েল ওয়েবারের সঙ্গেও কথা বলেছেন সেই চিত্রপরিচালক। তিনি নাকি ড্যানিয়েলকে এও জানিয়েছেন, সানির সঙ্গে গোপন একটি দৃশ্যে অভিনয় করতে চান এই পরিচালক। তবে এতে পরিচালকের মুখ দেখা যাবে না। ওয়েবার অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন, আপাতত এমন কোনো ছবিতে সানি কাজ করবেন না।

Post a Comment

 
Top