পবিত্র কর বলেন, এক সময় কুমিল্লাকে বলা হতো ট্যাং ও ব্যাংকের শহর। এই কুমিল্লায় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত, শচীন দেব বর্মন সহ অনেক মনীষি ও গুনীজন জন্মগ্রহণ করেছেন। কুমিল্লায় কর্মরত কোন সাংবাদিক যদি ট্যুরিস্ট ভিশায় ত্রিপুরায় বেড়াতে যান তাহলে তাঁর সাথে সৌজন্য স্বাক্ষাত করারও আমন্ত্রণ জানান তিনি। প্রতিবেশী দু’ বাংলার মাঝে কাঁটা তারের বেড়া কোন বাঁধা হবে না, প্রতিদিনই স্বাভাবিক ও সুন্দর হচ্ছে। তিনি আরও বলেন, কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের টীম করে ত্রিপুরায় আমন্ত্রণপত্র পাঠালে ত্রিপুরা প্রেসক্লাবের সাথে যোগাযোগ করে মতবিনিময় সভা করার সকল ব্যবস্থা আমি করে দেবো।
কুমিল্লা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি এম. ফিরোজ এর সভাপতিত্বে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক নীতিশ সাহা, দৈনিক সমকাল এর কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ মাসুক আলতাফ চৌধুরী, বিটিভি’র কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম রতন, দৈনিক রূপসী বাংলার স্টাফ রিপোর্টার অশোক কুমার বড়ুয়া, কুমিল্লা প্রেস ক্লাব এর কোষাধ্যক্ষ মোঃ শাহাজাদা এমরান, বাংলাভিশন টিভি’র কুমিল্লা জেলা প্রতিনিধি সাঈদ মাহমুদ পারভেজ, দৈনিক কুমিল্লার কাগজ এর প্রধান প্রতিবেদক মোতাহার হোসেন মাহবুব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, ভারত-বাংলাদেশ যৌথ কমিটি মহেশ, ভাবপ্রচার পরিষদের সদস্য সচিব উজ্জ্বল দে, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক বাহার রায়হান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।
এ সময় তাঁর সফর সঙ্গী ছিলেন পবিত্র করের সহধর্মীনি রমা দাশ কর, মেয়ে পূর্বানী কর এবং ভায়রা ভাই পিন্টু মজুমদার। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপস ও কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ৭১টিভি’র কুমিল্লা জেলা প্রতিনিধি কাজী এমানুল হক ফারুক।
Post a Comment