ঐশ্বর্যা রাই বচ্চন তার দীর্ঘ চার বছরের স্বেচ্ছাবসর ভেঙে অবশেষে ফিরছেন বলিউডে। আরাধ্যার জন্মের পর সন্তান ও পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন অ্যাশ। মাঝেমধ্যে তাকে বিজ্ঞাপনে দেখা গেলেও, কোনো ছবিতে সেভাবে দেখা যায়নি।
বিভিন্ন সময় তার বলিউডে ফিরে আসার গুঞ্জন শোনা গেলেও, কখনও রাই বচ্চনের তরফ থেকে সেই খবরে সিলমোহর দেওয়া হয়নি। তবে এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বলিউডে সঞ্জয় গুপ্তর পরিচালনায় জাজবা ছবিতে ইরফান খানের বিপরীতে কামব্যাক করতে চলেছেন অ্যাশ। এই ছবিতে ঐশ্বর্যাকে একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাবে।
এখানে ইরফান খানকে একজন সন্দেহভাজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখবে দর্শক। ছবিতে জন অ্যাব্রাহামও অভিনয় করছেন। তিনি এখানে আবু সালেমের চরিত্রে অভিনয় করবেন।

Post a Comment