তুরস্কের প্রাক্তন প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান বৃহস্পতিবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। এর মাধ্যমে তার এক দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পথ আরো দীর্ঘ হবে।বৃহস্পতিবার রাজধানী আঙ্কারায় বাংলাদেশ সময় বিকেলের দিকে এরদোয়ান প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। এরদোয়ানের শপথ গ্রহণের মাধ্যমে দেশটিতে নতুন যুগের সূচনা হবে বলে আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এরদোয়ান একটি নতুন সংবিধান প্রণয়নের উদ্যোগ নেবেন। পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতোগলু এর মধ্যে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন।
শপথ অনুষ্ঠানে পূর্ব ইউরোপ, আফ্রিকা, মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের অনেক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা উপস্থিত থাকবেন। এরদোয়ান ২০০৩ সালে তুরস্কের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। এক দশকের বেশি সময় ক্ষমতায় থাকার পর ১০ আগস্ট পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি উপস্থিত থাকার কথা জানিয়েছেন।
Post a Comment