পর্দায় আর অভিনয় প্রতিভা দেখে অনেকেই বহুবার হেসেছেন আবার কেঁদেছেনও অনেক। তবে বাস্তবে তিনিও যে রক্তেমাংসে গড়া একজন মানুষ। সেটিই যেন প্রমাণ করলেন বলিউডের মিস্টার পারফেক্টসনিস্ট। বলিউড রাজ আমির খানের কথা বলছি। টিভি অনুষ্ঠান সত্যমেব জয়তের তৃতীয় সিজনের ঘোষণা অনুষ্ঠানে তিনি নিজের আবেগ ধরে রাখতে পারলেন। সংবাদকর্মিদের সামনেই কাঁদলেন তিনি। এমনটাই খবর প্রকাশ করেছেন ভারতের বেশ কিছু সংবাদমাধ্যম।এ বিষয়ে জিনিউজে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, কান্নায় একটা সময় কথা বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর পানির গ্লাসটা টেনে নিতে চাইলেন। তারপর আবার বলতে শুরু করলেন। পিকে-এর নগ্নতা বিতর্কের মাঝে আবেগে ভাসা আমির খানকে পাওয়া গেল একেবারে অন্যভাবে।
টিভি শো সত্যমেব জয়তে-এর তৃতীয় সংস্করণের এক সাংবাদিক সম্মলনে এসে আবেগে কেঁদেই ফেললেন আমির খান। ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সত্যমেব জয়তে থ্রি। এই ঘোষণার পরেই আমির এ শোকে নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানতে থাকেন।
বলিউডের মিস্টার পারফেক্টসেনিস্ট বলেন, ‘এই টিভি শোয়ে শুধু ৮/১০ কিংবা বড় জোড় ১২, ১৫ জন মানুষের কথাই দেখানো সম্ভব। কিন্তু শোয়ের রিসার্চের সময় শত শত লোকের এমন সব ঘটনার কথা শুনি, যা টিভিতে দেখানো সম্ভব নয়।’
উদাহরণ দিতে গিয়ে বলেন, সত্যমেব জয়তের টিমের সঙ্গে তিনি দেখা করতে যান মৃত্যুর প্রহর গুনতে থাকা হাসপাতালে ভর্তি এক নির্যাতিতার কাছে। সেই মহিলাকে ধর্ষণ করার পর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। অগ্নিদগ্ধ সেই মহিলার সঙ্গে হাসপাতালে কথা বলেন আমির।
আমির বলেন, ‘আমরা এই ভিডিওটা দেখাতে পারব না। কিন্তু...’ এরপরই আমিরের চোখে অশ্রু চলে আসে। কিছুক্ষণ চুপ থাকার পর, পানি চেয়ে নেন। এরপর বলেন, টিআরপির জন্য কুম্ভীরাশ্রু নয়, এসব ঘটনার কথা শুনলেই তিনি নিজের আবেগ সামলে রাখতে পারেন না।
সত্যমেব জয়ত-সিজন থ্রিতে আমির সঙ্গে বিশেষ পর্ব দেখা যাবে কঙ্গনা রানওয়াত, পরিণতি চোপড়া, দীপিকা পাড়ুকোনকে।
Post a Comment