স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকের দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন
বিশ্বখ্যাত কলম্বিয়ার সঙ্গীতশিল্পী শাকিরা। বৃহস্পতিবার পিপল সাময়িকীর
অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, 'কসমোপলিটন এন এসপানল'
পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে খবরটি নিশ্চিত করেছেন ৩৭ বছর বয়সী এ
সঙ্গীতশিল্পী। পত্রিকাটিতে শাকিরার এ সাক্ষাৎকার ছাপা হবে সেম্টেম্বর মাসে। ব্রাজিল
বিশ্বকাপ ফুটবলের সমাপনী অনুষ্ঠানে নাচের সময় খুব 'সতর্কভাবেই' নেচেছেন
পপতারকা শাকিরা। নাচের সময় তার এই সতর্ক মুদ্রায় অনেকেই খানিক ভ্রুকুচকে
ভেবেছিলেন ঘটনাটা কী! এর দিন কয়েক পরেই চাউর হয় দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন
তিনি। তবে এ বিষয়ে শাকিরা মুখ না খুললেও, তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর
নিশ্চিত করেন তারই ঘনিষ্ঠ বন্ধু কলম্বিয়ান সঙ্গীতশিল্পী কার্লোস ভাইবস। এ
ছাড়া বৃহস্পতিবার নিজের ফেসবুক পেইজে দেয়া এক পোস্টেও খবরটি নিশ্চিত
করেছেন গ্র্যামিজয়ী সঙ্গীতশিল্পী শাকিরা। ফেসবুকে তিনিই এখন সবচেয়ে বেশি
'লাইক' পাওয়া শিল্পী। তার অনুসারীর সংখ্যা ১০ কোটি ২৯ লাখেরও বেশি। ২০১০
সাল থেকে স্প্যানিশ তারকা ২৭ বছর বয়সী পিকের সঙ্গে প্রেম করছেন জনপ্রিয়
'ওয়াকা ওয়াকা' গানের শিল্পী শাকিরা। মিলান নামে তাদের ১৯ মাস বয়সী একটি
ছেলেও রয়েছে। তথাপি নতুন অতিথির আগমনের খবরে বেশ খুশি শাকিরা। তবে মাতৃত্বকালীন সময়টা বেশ কষ্টের বলেও জানিয়েছেন এই পপতারকা।ফের মা হচ্ছেন পপতারকা শাকিরা
স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকের দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন
বিশ্বখ্যাত কলম্বিয়ার সঙ্গীতশিল্পী শাকিরা। বৃহস্পতিবার পিপল সাময়িকীর
অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, 'কসমোপলিটন এন এসপানল'
পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে খবরটি নিশ্চিত করেছেন ৩৭ বছর বয়সী এ
সঙ্গীতশিল্পী। পত্রিকাটিতে শাকিরার এ সাক্ষাৎকার ছাপা হবে সেম্টেম্বর মাসে। ব্রাজিল
বিশ্বকাপ ফুটবলের সমাপনী অনুষ্ঠানে নাচের সময় খুব 'সতর্কভাবেই' নেচেছেন
পপতারকা শাকিরা। নাচের সময় তার এই সতর্ক মুদ্রায় অনেকেই খানিক ভ্রুকুচকে
ভেবেছিলেন ঘটনাটা কী! এর দিন কয়েক পরেই চাউর হয় দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন
তিনি। তবে এ বিষয়ে শাকিরা মুখ না খুললেও, তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর
নিশ্চিত করেন তারই ঘনিষ্ঠ বন্ধু কলম্বিয়ান সঙ্গীতশিল্পী কার্লোস ভাইবস। এ
ছাড়া বৃহস্পতিবার নিজের ফেসবুক পেইজে দেয়া এক পোস্টেও খবরটি নিশ্চিত
করেছেন গ্র্যামিজয়ী সঙ্গীতশিল্পী শাকিরা। ফেসবুকে তিনিই এখন সবচেয়ে বেশি
'লাইক' পাওয়া শিল্পী। তার অনুসারীর সংখ্যা ১০ কোটি ২৯ লাখেরও বেশি। ২০১০
সাল থেকে স্প্যানিশ তারকা ২৭ বছর বয়সী পিকের সঙ্গে প্রেম করছেন জনপ্রিয়
'ওয়াকা ওয়াকা' গানের শিল্পী শাকিরা। মিলান নামে তাদের ১৯ মাস বয়সী একটি
ছেলেও রয়েছে। তথাপি নতুন অতিথির আগমনের খবরে বেশ খুশি শাকিরা। তবে মাতৃত্বকালীন সময়টা বেশ কষ্টের বলেও জানিয়েছেন এই পপতারকা।
Post a Comment