GuidePedia

0
গণমাধ্যম নিয়ে দেশে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।  শনিবার দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে স্থানীয় সংবাদপত্র ‘দৈনিক বিজয়ের প্রতিধ্বনি’ পত্রিকার উদ্যোগে ‘হবিগঞ্জে সংবাদপত্রের বিকাশ, সমস্যা এবং সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভা ও পত্রিকাটির উদ্বোধনী অনুষ্ঠানে ইকবাল সোবহান এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।  তিনি বলেন, ‘অশুভ শক্তি ও অগণতান্ত্রিকতার বিরুদ্ধে গণমাধ্যমকে আরো শক্তিশালী হতে হবে। হলুদ সাংবাদিকতায় নয়, জাতির দর্পণ হিসেবে মানবিকতা, আদর্শ, সৎ সাহসিকতাকে কাজে লাগিয়ে  
গণমাধ্যমকর্মী হিসেবে গড়ে উঠতে হবে। যারা সমাজ ও রাষ্ট্রের শাসক হয়ে শোষকের ভূমিকায় কাজ করে দেশকে ধ্বংসে দিকে এগিয়ে নিতে চায়, কলম সৈনিক হিসেবে লিখতে হবে তাদের বিরুদ্ধে।’  তিনি আরো বলেন, ‘একটি সংবাদপত্র শুধু সংবাদ প্রকাশ করে না, সাংবাদিকদের লেখনির মাধ্যমে প্রকাশ পায় পত্রিকাটির রুচিশীলতা, যা একটি শিল্পসত্ত্বাকে প্রকাশ করে।’  সাংবাদিকদের দলমত নির্বিশেষে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘১/১১ এর সময় গণমাধ্যমের উপর আঘাত আসলেও এ দেশের সাংবাদিকগণ তা প্রতিহত করেছে।’  বীর মুক্তিযোদ্ধা ডা. সি এম দিলওয়ার রানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আবু জাহির, হবিগঞ্জ -২ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক আনিসুর রহমান আদিল, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, প্রাক্তন পৌর মেয়র শহীদ উদ্দিন চৌধুরী, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ-এর উপ পরিচালক ড. সৈয়দ শাহ এমরান, দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী।    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আনিসুর রহমান আদিল ও কবি তাহমিনা বেগম গিনি।  অনুষ্ঠানে ‘হবিগঞ্জের সংবাদপত্রের বিকাশ, সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। অনুষ্ঠান পরিচালনা করেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালীম ও গৌরী রায়

Post a Comment

 
Top