GuidePedia

0
ব্রাজিল বিশ্বকাপ শেষে বার্সেলোনা ছেড়ে আর্সেনালে যোগ দেন অ্যালেক্সিস সানচেস। ইংলিশ ক্লাবটিতে গিয়ে নিজের জাত চেনাতে শুরু করেছেন তিনি। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে বেসিকতাসের বিপক্ষে আর্সেনালের জয়ের নায়ক সেই সানচেস। তার গোলেই তুরস্কের ক্লাবকে ১-০ ব্যবধানে পরাস্ত করেছে আর্সেন ওয়েঙ্গারের দল। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজে টিকে গেছে আর্সেনাল। সপ্তাহ খানেক আগে প্রথম লেগে বেসিকতাসের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল আর্সেন ওয়েঙ্গারের দল। তাই গ্রুপে টিকে থাকতে হলে দ্বিতীয় লেগে জয়ের বিকল্প ছিল না তাদের। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে নিজেদের সেরাটা উজাড় করে দেন ওয়েঙ্গারের শিষ্যরা। প্রত্যাশিত জয়ের দেখা পেয়েছে স্বাগতিকরা। তবে বেসিকতাসও লড়াইটা করেছে সমান তালে। ৪৫ মিনিট পর্যন্ত শক্তিশালী আর্সেনালকে গোলবঞ্চিত রেখেছে তারা।


কিন্তু সফরকারীরা গোলবঞ্চিত রাখতে পারেনি অ্যালেক্সিস সানচেসকে। বিরতি যাওয়ার জন্য রেফারির বাঁশি বাজানোর ঠিক আগে আর্সেনালের হয়ে একমাত্র গোলটি করেন চিলিয়ান এই স্ট্রাইকার।

Post a Comment

 
Top