GuidePedia

0
বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ১০টা ৩৬ মিনিটে তিনি মন্ত্রণালয়ে পৌঁছান। প্রধানমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে মন্ত্রীসহ মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি মন্ত্রণালয়টির উন্নয়নে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।  মন্ত্রণালয়গুলোর কাজের গতি আনতে ধারাবাহিকভাবে পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী। এর আগে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি।


সর্বশেষ গত ২০ জুলাই কৃষি মন্ত্রণালয় পরিদর্শন করেন শেখ হাসিনা। এর আগে ১৭ জুলাই এলজিআরডি মন্ত্রণালয়, ১৩ জুলাই ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, ৬ জুলাই যোগাযোগ মন্ত্রণালয়,  ১৯ জুন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, ২২ মে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, ১৮ মে তথ্য মন্ত্রণালয়, ১৫ মে পরিবেশ ও বন মন্ত্রণালয়, ৭ মে বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ১০ মে পানিসম্পদ মন্ত্রণালয় এবং ৩০ এপ্রিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ৫ জানুয়ারির নির্বাচনের পর ১২ জানুয়ারি সরকার গঠন হয়। এর পর থেকে শ্রম মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান শেখ হাসিনা।

Post a Comment

 
Top