GuidePedia

0
ওয়েন রুনি ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়কের আর্মব্যান্ড পড়েছেন বেশি দিন হয়নি। এবার ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়কেরও দায়িত্ব পেলেন তিনি। বৃহস্পতিবার ইংল্যান্ড দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন কোচ রয় হজসন। এর আগে ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন স্টিভেন জেরার্ড। কিন্তু বিশ্বকাপ শেষে তিনি অবসর নেয়ায় অধিনায়কের পদ শূন্য হয়। এবার রুনিকে দিয়ে সেই শূন্যস্থান পূরণ করলেন হজসন।




রুনিকে অধিনায়কের দায়িত্ব দেয়ার বিষয়ে হজসন বলেন, ‘আমি অনেক চিন্তা-ভাবনা করেছি। কিন্তু ওয়েন রুনিই ছিল সবচেয়ে যোগ্য পছন্দ। সে ইংল্যান্ডের অধিনায়ক হওয়ার দাবিদার। আগেও সে ইংল্যান্ডের অধিনায়কের দায়িত্ব পালন করেছে। বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়কের দায়িত্ব পালন করছে। তার সঙ্গে আমি অনেক আলোচনা করেছি। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে সব ধরণের চাপ নিতে প্রস্তুত সে।’



ইংল্যান্ডের হয়ে রুনি ৯৫ ম্যাচে ৪০ গোল করেছেন। অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের হয়ে রুনি প্রথম মাঠে নামতে যাচ্ছেন আগামী ৩ সেপ্টেম্বর। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে তারা। এরপর ৮ সেপ্টেম্বর থেকে রুনির নেতৃত্বে ইউরো ২০১৬ এর বাছাইপর্বের লড়াইয়ে নামবে ইংলিশরা।

Post a Comment

 
Top