ফেসবুক কর্তৃপক্ষ ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে বলিউডের সমালোচিত অভিনেত্রী পুনম পান্ডের অফিসিয়াল ফেসবুক পেজ। ২১ লাখ ভক্ত লাইক দিয়ে পুনম পান্ডের এই পেজটির সঙ্গে যুক্ত ছিল। জানা গেছে, মাত্রাতিরিক্ত বিতর্কিত ছবি পোস্ট করায় পেজটির বিরুদ্ধে অসংখ্য অভিযোগ জমা হয়েছে ফেসবুক কর্তৃপক্ষের কাছে।ধারণা করা হচ্ছে, এ অভিযোগের পরিপ্রেক্ষিতে পেজটিকে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। তবে সেটা সাময়িকভাবে কি না জানা যায়নি। বিষয়টিকে বিতর্কিত ছবি পোস্ট করায় পুনম পান্ডেকে শাস্তি দেওয়া হয়েছে বলেও মনে করছেন কেউ কেউ।
এ বিষয়ে টুইটারে ফলোয়ারদের কাছে দুঃখ প্রকাশ করেছেন পুনম পান্ডে। ফেসবুক আর টুইটারে নিয়মিত নিজের টপলেস ছবি পোস্ট করে বরাবরই খবরের শিরোনামে হয়েছেন পুনম। এবার দেখা যাক, টুইটার কর্তৃপক্ষও একই রকমের পদক্ষেপ নেওয়ার আগে নিজেকে শুধরে নেন কিনা পুনম পান্ডে।
Post a Comment