ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষের ঘটনায় সাত ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম আমজাদ আলী রাইজিংবিডিকে এ তথ্য জানান। বহিষ্কৃতরা হলেন উর্দু বিভাগের শাকিল, দর্শন বিভাগের শাহীন, ইংরেজি বিভাগের আশিক ও মামুন, ট্যুরিজম অ্যান্ড হস্টপিটালিটি বিভাগের লিটন, লোক প্রশাসন বিভাগের মেহেদী। অন্যজন হলেন জাফর। তাৎক্ষণিকভাবে জাফরের
বিভাগ জানা যায়নি। এরা প্রত্যেকে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং মহসিন হল শাখা ছাত্রলীগের কর্মী। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্যাম্পাসে বিদ্যুৎ ছিল না। এ সময় বঙ্গবন্ধু হলের আলামিন তার বান্ধবীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের বটতলায় বসে আড্ডা দিচ্ছিলেন। তখন ছাত্রলীগের শাকিল এবং লিটন সেখানে যান। তাদের ঘনিষ্ঠ অবস্থায় পেয়ে মারধর করেন। আলামিনও বঙ্গবন্ধু হলের ছাত্রলীগের কর্মী। তিনি এ ঘটনার পর তার বন্ধুদের ফোন দিয়ে ডেকে আনেন। এদিকে শাকিলও তার অন্য বন্ধুদের ডাকে আনেন। আলামিনের বন্ধুরা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন শাকিলের সব বন্ধুরা সেখানে পৌঁছায়নি। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষ বাধে। আলামিনের বন্ধুরা তখন শাকিলকে মারধর করেন। পরে শাকিল তার অন্য বন্ধুদের ডেকে এনে আলামিনকে একা পেয়ে বেধড়ক মারধর করেন। এতে আলামিন মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর হলে রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর হাসপাতালে দেখতে যান। পরে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। শুক্রবার দুপুরে আলামিন ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে শাকিলসহ অন্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment