আধুনিক ও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ‘৮৩৫’ এবং ‘৮৩৬’ গ্রুপের প্রায় ৭০০০ টেলিফোন নম্বর ৮ ডিজিটের নম্বর দ্বারা পরিবর্তন করা হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে পরিবর্তন শুরু হবে। পুরাতন নম্বরের শেষ ৪ (চার) ডিজিট অপরিবর্তিত রাখার চেষ্টা করা হচ্ছে। পূর্বের ‘৮৩৫০০০১’ নতুন পরিবর্তিত ৮ ডিজিটের নম্বর হবে ৫৮৩১০০০১। পুরাতন নম্বর ও পরিবর্তিত নতুন নম্বরের প্রথম পর্যায়ের তালিকা বিটিসিএলের অফিসিয়াল ওয়েবপেইজ www.btcl.gov.bd তে পাওয়া যাবে। এছাড়া, নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রাহকগণকে তা টেলিফোনে জানিয়ে দেওয়া হবে। বিস্তারিত তথ্য জানতে গ্রাহকরা অফিস চলাকালীন ৯৩৫৮৩৫২ ও ৯৩৫৬০৪৬ টেলিফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। বিটিসিএলের পরিচালক মীর মোহাম্মদ খোরশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।পুরাতন ৭০০০ টেলিফোন নম্বর পরির্বতন হচ্ছে
আধুনিক ও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ‘৮৩৫’ এবং ‘৮৩৬’ গ্রুপের প্রায় ৭০০০ টেলিফোন নম্বর ৮ ডিজিটের নম্বর দ্বারা পরিবর্তন করা হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে পরিবর্তন শুরু হবে। পুরাতন নম্বরের শেষ ৪ (চার) ডিজিট অপরিবর্তিত রাখার চেষ্টা করা হচ্ছে। পূর্বের ‘৮৩৫০০০১’ নতুন পরিবর্তিত ৮ ডিজিটের নম্বর হবে ৫৮৩১০০০১। পুরাতন নম্বর ও পরিবর্তিত নতুন নম্বরের প্রথম পর্যায়ের তালিকা বিটিসিএলের অফিসিয়াল ওয়েবপেইজ www.btcl.gov.bd তে পাওয়া যাবে। এছাড়া, নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রাহকগণকে তা টেলিফোনে জানিয়ে দেওয়া হবে। বিস্তারিত তথ্য জানতে গ্রাহকরা অফিস চলাকালীন ৯৩৫৮৩৫২ ও ৯৩৫৬০৪৬ টেলিফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। বিটিসিএলের পরিচালক মীর মোহাম্মদ খোরশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Post a Comment