GuidePedia

0
দলমত নির্বিশেষে সোচ্চার হওয়ার আহবান মাওলানা ফারুকীর হত্যাকারীদের বিচার নিশ্চিত করুন 
 ---মৌকারার শাহ সাহেব  

 দেশের শীর্ষস্থানীয় ইসলামী চিন্তাবিদ, জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার নিশ্চিত করুন। যারা এদেশের অভ্যন্তরীন শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপতৎপরতায় লিপ্ত, ফারুকী ছিলেন তাদের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠ। যারা উগ্রবাদী ধ্যান ধারনায় ইসলামী সৌন্দর্য নস্যাতের কর্মসূচীতে সক্রিয় ফারুকী ছিলেন সেসব অপচেষ্টার বিরুদ্ধে সচেতন সংগ্রামী। তার হত্যাকান্ডের মধ্য দিয়ে শান্তি সমৃদ্ধ বাংলার স্বপ্নকে ভেঙ্গে দেওয়া হয়েছে। গতকাল কুমিল্লা মহানগরীতে মৌকারা দরবার শরীফের ভক্ত বৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছির ও প্রতিবাদ সভায় এ বক্তব্য পেশ করেন মৌকারা দরবার শরীফের শাহ সাহেব  বিশিষ্ট কলামিস্ট ও কবি আলহাজ্ব শাহ মুহাম্মদ মাসউদ। তিনি দেশের নিরপত্তা বিধানে কার্যকর সম্পদ বলে মন্তব্য করেন। নৃশাংস এই হত্যাকান্ডের প্রতিবাদে দলমত নির্বিশেষে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান শাহ সাহেব। নগরীর পূবালী চত্ত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন , আলহাজ্ব জাহিদুল মাওলা চৌধুরী হেলাল, জেলা ইমাম সমিতির সভাপতি মাওঃ আহছানুল করীম আল আযহারী, কুমিল্লা আলীয়ার মুহাদ্দিস মাওঃ ইমামুদ্দিন মাওঃ মোশতাক আহম্মদ, মৌকারা মাদরাসার মুহাদ্দিস মাওঃ একরামুল হক , চালিতাতলী মাদরাসার প্রভাষক মাওঃসোলাইমান প্রমুখ।

Post a Comment

 
Top