GuidePedia

0
এ.আর.আকাশ
গতকাল বৃহস্পতিবার কুমিল্লায় ইন্টারন্যাশনাল ইন্টারভ্যানশনাল কার্ডিওলোজি ফোরাম “বিআইটি” এর আয়োজনে এবং বেক্সিমকো ফার্মার সহযোগিতায় কুমিল্লা ক্লাবের ৫ম তলায় স্থাপিত আধুনিক সেমিনার কক্ষে আর্ন্তজাতিকখ্যাতি সম্পন্ন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বরেন চক্রবর্তী ও অধ্যাপক ডা. আফজালুর রহমানের সর্বাধুনিক তথ্যবহুল ডিজিটাল বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। হাইপারটেনশন, হৃদরোগ এবং রক্তের লিপিডের অস্বাভাবিকতা নিয়ে দিনভর  আন্তর্জাতিক মানর বৈজ্ঞানিক সেমিনার ও মাষ্টার ক্লাসের পর অংশগ্রহণকারী চিকিৎসকদের সনদ বিতরণ করা হয়। কুমিল্লার সিভিল সার্জন ডা. মোঃ মুজিবুর রহমান ও ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  হৃদরোগের উপর আরো বক্তব্য রাখেন ডা. একেএম মনোয়ারুল ইসলাম । সহযোগিতায় ছিলেন কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. আফজালুর রহমান, ডা. রবিন চক্রবর্তী , কুমিল্লার বেক্সিমকো’র আরএসএম মোঃ আজিজুল করিম, জেলা বিপিএমপিএ’র সভাপতি ডা.একেএম আবদুস সেলিম সহ  কুমিল্লার বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞগণ ও সিনিয়র বিশিষ্ট চিকিৎসকগণ এই বৈজ্ঞানিক সেমিনারে অংশগ্রহণ করেন  ও মাষ্টার ক্লাসে প্রশিক্ষণ গ্রহণ করে সনদ প্রাপ্ত হন।
উল্লেখ্য, বিআইটি হচ্ছে বাংলা ইন্টারভ্যানশনাল থেরাপিওটিক্স, যা সারা বিশ্বে বাংলা ভাষা-ভাষী জনগোষ্ঠির আর্ন্তজাতিক কার্ডিওলজিষ্টদের সংগঠন। বিগত কয়েক বছর ধরে ঢাকা ও কলকাতাসহ তারা অনেকগুলো আর্ন্তজাতিক মানের বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করেছে। সম্প্রতি মাষ্টার ক্লাসের মাধ্যমে বিভিন্ন স্থানের কার্ডিওলজিষ্ট  ও বিশেষজ্ঞ ডাক্তারদের তারা মুখোমুখি শিক্ষাগত প্রশিক্ষণ দিয়ে ক্লিনিক্যাল দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন হৃদরোগের কেইস ভিত্তিক সক্রিয় আলোচনার আয়োজন করে এবং সনদ বিতরণ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। পথিকৃৎ কুমিল্লায় এই প্রথম আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বরেন চক্রবর্তীর মাষ্টার ক্লাস কুমিল্লার চিকিৎসকদের জন্য ও চিকিৎসা ক্ষেত্রে একটি মাইল ফলক হয়ে থাকবে।

Post a Comment

 
Top