GuidePedia

0
কুমিল্লা প্রতিনিধি: 
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিবির বাজার বিওপি‘র পাঁচথুবি ইউনিয়ন পরিষদ মাঠ এলাকায় গত ২৬ আগস্ট দিবাগত রাত ১০টায় হাবিলদার মোঃ ইকবাল হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ১শ’বোতল ফেন্সিডিল আটক করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
এছাড়া বুড়ির টিলা, একবালিয়া, নিভয়পুর, শাহাপুর সুবর্ণপুর বেড়ীবাধ, গাজীপুর কৃষ্ণপুর, তেতাঁভূমি, কালিকাপুর,কলসতলা এবং কালিবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি  ৯০ বোতল, গাঁজা - ৯.৫ কেজি, শাড়ী ৩৬টি, জিরা ৩শ’ ২০ কেজি, গুড়া দুধ ২৫ কেজি, চা-পাতা ৬৮ কেজি, আতশবাজি ৪৫ প্যাকেট, নছিমন গাড়ী ১ টি, বাংলাদেশী লইট্টা মাছ ৯ কেজি  এবং ৮ হাজার ৩শ’ ২০ কেজি বাংলাদেশী আলু মালিক বিহীন অবস্থায় আটক করে।
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, কুমিল্লার অধিনায়ক পরিচালক মোঃ শহিদুর রহমান এ প্রতিনিধিকে জানান- কুমিল্লায় বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন মালামাল আটক করেছে বিজিবি’র সদস্যরা। আটককৃত মাদকদ্রব্য এবং মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ৯ লাখ ২৬ হাজার ৩শ’ ১০ টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য মালামাল কাস্টম্্স অফিসে জমা করা হয়েছে।

Post a Comment

 
Top