বর্ডার গার্ড বাংলাদেশ এর আন্তঃ রিজিয়ন ফায়ারিং (প্রশিক্ষণ) প্রতিযোগিতা ২৭ আগস্ট বুধবার কুমিল্লা সেক্টরের তত্ত্বাবধানে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর সার্বিব ব্যবস্থাপনায় কুমিল্লা সেক্টর ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ এর মোট ৪ রিজিয়ন যথাক্রমে চট্টগ্রাম, যশোর, রংপুর, সরাইল এবং বর্ডার গার্ড বাংলাদেশ সেক্টর সদর দপ্তর ঢাকাসহ মোট ৫টি দল অংশগ্রহন করে।
এ প্রতিযোগিতায় চট্টগ্রাম রিজিয়ন চ্যাম্পিয়ন এবং সরাইল রিজিয়ন রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে কর্ণেল মোহাম্মদ জিল্লুল হক, পিএসসি, উপ-মহাপরিচালক, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, কুমিল্লাা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজিত এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, কুমিল্লার অধিনায়ক পরিচালক মোঃ শহিদুর রহমানসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা ।

Post a Comment