নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতককে টঙ্গীর বোর্ডবাজার থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনকে আটক করা হয়। বৃহস্পতিবার ভোরে শিশুটিকে উদ্ধার করা হয়। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) কর্নেল জিয়াউল আহসান এ তথ্য নিশ্চিত করে জানান, আয়া পারভীনের কাছ থেকে রহিমা নামের এক নারী নবজাতকটি কিনে নেন। ভোরে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আজ দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। এর আগে ২০ আগস্ট ঢামেকের দ্বিতীয় তলার ২১৩ নম্বর গাইনি ওয়ার্ডে ভর্তি রুনা আক্তার (২৫) যমজ ছেলের জন্ম দেন। পরের দিন সকালে তার একটি সন্তান চুরি যায়।
Post a Comment