GuidePedia

0
নিজস্ব প্রতিবেদক: 
ঢাকা নার্সিং কলেজের হোস্টেলে নূর নাহার (১৯) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হোস্টেলের রান্নাঘরের গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। সকালে শাহবাগ থানার এসআই আজিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।



নূর নাহার ডিপ্লোমা নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতীতে। তার সহপাঠী রোজিনা জানান, নূর নাহার নার্সিং হোস্টেলের নিচতলার ৫ নম্বর রুমে থাকতেন। রাতে তার মায়ের সঙ্গে ফোনে কথা হয়। সর্বশেষ পাশের রুমের আরেক শিক্ষার্থী শান্তার সঙ্গে কথা হয়। ভোরে উঠে রান্নাঘরে গিয়ে আত্মহত্যা করেন। শাহবাগ থানার এসআই আজিম এ তথ্য নিশ্চিত করেন।

Post a Comment

 
Top