GuidePedia

0
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মঞ্জুর আলমসহ ১১ জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। নগরীর বহদ্দারহাট পৌর মার্কেট নির্মাণে আদালতের আদেশ না মানায় এ রুল জারি করা হয়। বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৫ সেপ্টেম্বর চসিকের প্রধান নির্বাহী আহমেদ আলীকে আদালতে হাজির হয়ে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পাশাপাশি
প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ১১ জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রায়হানুল মোস্তফা।  এর আগে গত ১৪ আগস্ট স্থানীয় স্বজন সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতিসহ চারজনের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বহদ্দারহাট পৌর মার্কেটের নির্মাণে নিষেধাজ্ঞা দেন। কিন্তু উচ্চ আদালতের এ আদেশ না মানার অভিযোগে ২৭ আগস্ট আরো একটি আবেদন করে বাদীপক্ষ। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজ এ রুল জারি করলেন।

Post a Comment

 
Top