ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের ক্ষমতাবলে প্রিমিয়ার লিগে যেকোনো ক্লাবে খেলতে পারবেন সাকিব আল হাসান। গত আসরে ‘প্লেয়ার বাই চয়েস পদ্ধতি’র কারণে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে খেলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনিযুক্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আসন্ন মৌসুমে নিজের পছন্দমতো যেকোনো দলে যেতে পারবে সাকিব আল হাসান।’ বৃহস্প
তিবারই গাজী ট্যাংক ক্রিকেটার্সে (লিজেন্ডস অব রূপগঞ্জ) নাম লেখাচ্ছেন সাকিব। আবারও জুটি বাঁধছেন সাকিব আল হাসান ও লুৎফর রহমান বাদল। পুলের বাইরে থাকা ক্রিকেটারদের দলবদলের দ্বিতীয় দিন পছন্দের ক্লাবটিতে যোগ দিচ্ছেন সাকিব। দলবদলের কাজ সম্পন্ন করতে বুধবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যাবেন সাকিব। বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডারের জন্য পুলের একটি জায়গা খালি রেখেছিল গাজী ট্যাংক ক্রিকেটার্স। এর আগে পুলের ক্রিকেটারদের মধ্যে গাজী ট্যাংক ক্রিকেটার্সে নাম লিখিয়েছেন তামিম ইকবাল ও রুবেল হোসেন। সাকিব গাজী ট্যাংকে খেলার কারণে কলাবাগান ক্রিকেট একাডেমিতে খেলবেন সাব্বির রহমান রুম্মন।
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment